ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রফিউর রাব্বির বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ১৪:৫৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৫:০৮

রফিউর রাব্বি নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছে। বুধবার দুপুরে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতান উল আরেফিন মামলার বরাত দিয়ে জানান, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এক অনুষ্ঠানে রফিউর রাব্বি ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য রাখেন। ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘যদি বাংলার মানুষ জানতো সংবিধান বিসমিল্লাহির রাহমানির রাহিম দিয়ে শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার, তবে ৩০ লাখ শহীদের কেউই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না।’

মামলায় বাদী অভিযোগ করেন, রাব্বির ওই বক্তব্যে বাদীসহ সারাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের ওপর ধর্মীয় আঘাত হানার শামিল। তাছাড়া এটি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির শামিল।

আইনজীবী সুলতান উল আরেফিন আরও জানান, নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে শুনানি শেষে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দিয়েছেন।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটির (পিপি) ওয়াজেদ আলী খোকন মামলার সত্যতা স্বীকার করেছেন।

মামলার বিবাদী রফিউর রাব্বি জানান, মামলাটি হেফাজতকে দিয়ে করানো হয়েছে। তবে মামলার কপি হাতে পেয়ে পরবর্তীতে ব্যবস্থা নেবেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের