মুন্সীগঞ্জে দুর্বৃত্তের দেওয়া আগুনে এইচএসসি পরীক্ষার্থী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৭, ১৩:২৪আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৩:২৭

সোনিয়া আক্তার মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ হয়ে সোনিয়া আক্তার নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সোনিয়া গজারিয়া ডা. আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। নিহতের মা হাজেরা বেগম জানান, গত ১৮ এপ্রিল সকালে বাড়ির পাশে কল পাড়ে অজ্ঞাতনামা কয়েকজন দাহ্য পদার্থ দিয়ে সোনিয়ার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তার শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে যায়। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করানো হলে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার রাতে ২টায় সোনিয়া মারা যায়।
পরিবারের কাছ থেকে জানা যায়, পরীক্ষার পর খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ের কথা ঠিকঠাক হয়েছিল সোনিয়ার। তাই প্রেম সংক্রান্ত ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূইয়া বাংলা ট্রিবিউনকে জানান, এ ঘটনায় গজারিয়া থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত এখনও কাউকে আটক করা যায়নি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে