গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৭, ১৪:২৩আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৪:২৪

গোপালগঞ্জ গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তৌহিদ মোল্লা (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়া দক্ষিণপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তৌহিদ মোল্লা দক্ষিণ খালিয়া গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে খালিয়া গ্রামে ঠান্ডা মোল্লা ও জালালাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুপারুল ইসলাম মুন্সির লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে তৌহিদ মোল্লাসহ ১১ জন আহত হন। তৌহিদকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী