নরসিংদীতে বেলারুশের ‘আমকদর’ ট্রেড ও সার্ভিস সেন্টারের উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৭, ১৯:৫৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ২০:৪৫

নরসিংদীতে  বেলারুশের ‘আমকদর’ ট্রেড ও সার্ভিস সেন্টারের উদ্বোধন  

নরসিংদীতে ‘আমকদর’ নামে বেলরুশের একটি ভারী যানবাহন ও যন্ত্রপাতির  ট্রেড ও সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ সেন্টারের উদ্বোধন করেন।

পলাশ উপজেলার কো-অপারেটিভ জুটমিলের শিল্পজোনের জন্য বরাদ্দকৃত জায়গায় শিল্প প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। বেলারুশের যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান আমকদর এবং বাংলাদেশি অ্যাজেন্ট আরএমএম ইনটেগ্রেটেড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের যৌথ উদ্যোগে এ প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে।

Narsingdi lgrd minister pic 02)27.04.2017

এসময় বেলারুশের শিল্পমন্ত্রী মিস্টার ভিতালী ভোভক,  স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, আমকদর  বাংলাদেশ এর চেয়ারম্যান অনিরুদ্ধ কুমার রয়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেলারুশ সরকারের সহজ শর্তে দ্রব্য আমদানির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন ও পৌরসভার জন্য বেলারুশ থেকে ভারী যন্ত্রপাতি আমদানি করেছে। এ প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় ও অত্যাধুনিক যন্ত্রপাতির যথেষ্ট অভাব থাকায় বেলারুশ থেকে এসব ভারী যানবাহন ও যন্ত্রপাতি কেনা হয়। যা সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর সক্ষমতা বাড়িতে তুলবে বলে আশা করা হচ্ছে।

আমকদর এসব পৌর যন্ত্রপাতি বিক্রয়সহ ও বিক্রয়োত্তর সেবা দেওয়ার উদ্দেশ্যে নরসিংদীর পলাশে এই ট্রেড ও সার্ভিস সেন্টার স্থাপন করেছে। সার্ভিস সেন্টারটি আগামী ১১ বছর এ প্রতিষ্ঠান থেকে কেনা যন্ত্রপাতির রক্ষণা-বেক্ষণ সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সেবা দিবে। পাশাপাশি এ প্রতিষ্ঠান থেকে কেনা যন্ত্রপাতি আমদানি করে এই সার্ভিস সেন্টারে সংযোজন করে অচিরেই সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোয় বিতরণ করা হবে বলেও জানানো হয়। এসব ভারী যানবাহন ও যন্ত্রপাতি দেশের বিভিন্ন স্থানে রাস্তা সংস্কারসহ মাঠ-ঘাট, স্কুল-কলেজ, শিল্পকারখানা নির্মাণ ও সংস্কারে বিশেষ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

/জেবি/

আরও পড়তে পারেন: নারীকে অনগ্রসর রাখলে দেশে উন্নয়ন হবে না: কৃষিমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম