সাভারে সারোয়ার-তামিম গ্রুপের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

সাভার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৭, ১০:২৩আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১০:২৬

গ্রেফতারের প্রতীকী ছবি সাভারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সারোয়ার-তামিম গ্রুপের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নাম তামিম দ্বারী হিসেবে জানা গেছে। বাকি দুইজনের নাম এখনও জানা যায়নি। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, আইইডি তৈরির সরঞ্জামাদি ও জিহাদি বই উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় এ বিষয়ে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদরে ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ভিলেজ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
/এআরআর/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম