অবিরাম অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র: পরশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৪, ১৯:৪৮আপডেট : ০১ মে ২০২৪, ১৯:৪৮

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, প্রতিক্রিয়াশীল মহলের প্রেতাত্মারা দেশে-বিদেশে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার করছে। একটা নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্তে মত্ত তারা। আমাদের নির্বাচনপ্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও, ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই প্রতিক্রিয়াশীল চক্র।

বুধবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ বাটা সিগন্যাল মোড়, এলিফ্যান্ট রোডে এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগ মিরপুর-১ গোল চত্বরে তীব্র দাবদাহে শ্রমজীবী মানুষকে সুপেয় পানি, তরমুজ, স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

পরশ বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমেই আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগ সব সময় এ দেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে ও কথা বলেছে।

শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যুগান্তকারী কাজ করছে সরকার জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের জীবনমানেরও উন্নয়নে যুগান্তকারী কাজ করেছে সরকার, যার জলজ্যান্ত একটা নিদর্শন পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত বিভিন্ন ভবনগুলো। শ্রমিকদের কাজের উন্নত পরিবেশও খুব দরকার। বর্তমান শ্রমিকবান্ধব সরকার শ্রমিকদের জন্য যা করেছে, অন্য কোনও সরকার করতে পারেনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা আর উত্তরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল। এতে আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
শেখ পরশসহ যুবলীগের তিনজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভবদহের জলাবদ্ধতাহাজার কোটি টাকা খরচের পরও কেন মেলেনি সুফল?
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
সর্বশেষ খবর
আমিরুলের হ্যাটট্রিকের আগে নেপালের দুর্যোগে নীরবতা পালন
আমিরুলের হ্যাটট্রিকের আগে নেপালের দুর্যোগে নীরবতা পালন
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরেছে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরেছে
আমাকে যদি কথা বলতে না দেন, তাহলে কীসের বাকস্বাধীনতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
আমাকে যদি কথা বলতে না দেন, তাহলে কীসের বাকস্বাধীনতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
আলোর উৎসবেও অন্ধকারে ডুবে থাকে যে গ্রাম
আলোর উৎসবেও অন্ধকারে ডুবে থাকে যে গ্রাম
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন