মুন্সীগঞ্জে ডিশ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা!

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ মে ২০১৭, ১৫:৩১আপডেট : ০৬ মে ২০১৭, ১৫:৩১

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে সোহেল রানা (২২) নামে এক ডিশ ব্যবসায়ীকে হাতুড়ি পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোহেল উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের নাসির উদ্দিন প্রধানের ছেলে।
নিহতের ছোট ভাই বুলবুল জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তার ভাইয়ের সঙ্গে প্রতিবেশী হারুন মোল্লা ও জালাল মিয়ার তিন ছেলে বিল্লাল, জামাল ও রাসেলের বিরোধ ছিল। নির্বাচন শেষ হওয়ার পরও তাদের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় ও বাড়িঘরে লুটপাটের ঘটনা ঘটে। হামলার আশংকায় বাড়ি ছেড়ে ঢাকায় মিরপুর-১ এ শশুর বাড়িতে অবস্থান করছিলেন  সোহেল। তবে শুক্রবার রাতে তাকে কৌশলে শশুরবাড়ি থেকে গজারিয়া হোসেন্দীতে ডেকে এনে লোহার বড় ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। জামালদী ব্র্যাক অফিসের সামনে তাকে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। পরে রাত সোয়া ১টার দিকে সোহেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় টহল পুলিশ। আঘাত গুরুতর হওয়ায় গজারিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, ‘লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।  হামলাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। আমাদের তদন্ত চলছে তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি।’

/এফএস/

আরও পড়ুন-
কী থাকছে বিএনপির ‘ভিশন ২০৩০’-এ?

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের