মুন্সীগঞ্জে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০১৭, ১৭:১৩আপডেট : ০৮ মে ২০১৭, ১৭:২৬

মুন্সীগঞ্জে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর আটক

মুন্সীগঞ্জে পাঁচ বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে লিটন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। জেলার গজারিয়া উপজেলার তৈতলা এলাকার পুরাতন ঘাট বস্তিতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর একই এলাকার মৃত নবী হোসেনের ছেলে।  বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার এএসআই  মোয়াজ্জেম হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিশুর পরিবার ও লিটন একই বস্তিতে থাকে। শনিবার সকালে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলার সময় লিটন তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটি ঘরে নিয়ে যৌন নিপীড়ন চালায়। এ সময় স্থানীয় এক মহিলা ঘরে ঢুকে দেখে ফেললে লিটন পালিয়ে যায়।

গজারিয়া থানার ডিউটি অফিসার এএসআই  মোয়াজ্জেম হোসেন জানান, রবিবার দুপুরে ওই শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পুলিশ লিটনকে আটক করে আদালতে পাঠিয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: রাজেন্দ্রপুর থেকে অস্ত্রসহ চার ডাকাত আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের