পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪৩ শতাংশ: সেতুমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০১৭, ১৩:৩৯আপডেট : ১২ মে ২০১৭, ১৪:০৫

মুন্সীগঞ্জে ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইতিমধ্যে পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৪৩ শতাংশ। শিডিউল অনুযায়ী কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূল অবকাঠামো নির্মাণে এখন আর কোনও প্রতিবন্ধকতা নেই। আর অল্প কিছুদিনের মধ্যেই সেতুর পিলারের ওপর স্প্যান বসানোর কাজ শুরু হবে। সুপার স্ট্রাকচারের কাজ শুরু হলেই দৃশ্যমান হবে পদ্মা সেতুর মূল অবকাঠামো।’

আজ শুক্রবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছিতে পদ্মাসেতুর সার্ভিস এরিয়া-১ এর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমযয়ের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম সাহসিকতার ফল। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে বিশ্ববাসীর কাছে তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন।’ যথাসময়ে প্রধানমন্ত্রী পদ্মাসেতু উদ্বোধন করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় তার সঙ্গে পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি