দেড় মাস পর হযরত আলীর গরু চুরির মামলা নিয়েছে পুলিশ

গাজীপুর প্রতিনিধি
২০ মে ২০১৭, ১১:৪৬আপডেট : ২০ মে ২০১৭, ১১:৪৭

হযরত আলীর স্ত্রীর আহাজারি গাজীপুরের শ্রীপুরে পালিত মেয়েসহ আত্মহত্যাকারী হযরত আলীর পরিবারের গরু চুরির মামলা রুজু করেছে পুলিশ। ১৬ মে মঙ্গলবার রাতে মামলাটি রুজু হয়। মামলার বাদী ওই পরিবারের হালিমা বেগম।  বৃহস্পতিবার রাতে এই মামলায় পুলিশ একজনকে গ্রেফতারও করেছে। তারপরই মূলত পুলিশের মামলা নেওয়ার বিষয়টি জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, গত ৪ এপ্রিল গরু চুরির ঘটনার বর্ণনা দিয়ে মামলাটি দায়ের করেন হালিমা বেগম। এতে কর্ণপুর গ্রামের চারজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন ফারুক(২৪), আব্দুল কুদ্দুস (৪৫), আব্দুল খালেক (৪৫) ও আফছার ওরফে আফছু (৪০)। তাদের মধ্যে আব্দুল কুদ্দুসকে বৃহস্পতিবার রাতে শ্রীপুরের শালবন থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ২৯ এপ্রিল শ্রীপুর রেলস্টেশনের পশুহাসপাতাল সংলগ্ন এলাকায় চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পালিত মেয়ে আয়েশা আক্তারকে নিয়ে বাবা হযরত আলী আত্মহত্যা করেন। মেয়ের শ্লীলতাহানি, গরু চুরি যাওয়া ও প্রতিবেশীদের হামলার হুমকির বিচার না পাওয়ায় তিনি আত্মহত্যা করেন। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার কর্ণপুর সিটপাড়া গ্রামে।

তবে গরু চুরির মামলাটি ঘটনার প্রায় দেড় মাস পর রুজু করা হয়েছে।

অন্যদিকে, আত্মহত্যা প্ররোচনায় মামলায় একমাত্র ইউপি সদস্য ছাড়া অন্য কোনও অভিযুক্ত গ্রেফতার হয়নি। ওই মামলাটি কমলাপুর রেলওয়ে থানা পুলিশ তদন্ত করছে। মামলাটি দেরিতে রুজু হওয়ার ব্যাপারে এসআই জানান, তিনি শুধু তদন্তের দায়িত্ব পেয়েছেন।

/এফএস/ 

আরও পড়ুন-

'নাশকতার সরঞ্জাম' খুঁজতে খালেদার কার্যালয়ে পুলিশ

ধর্ষণে সহযোগিতার প্রমাণ পেলে রেইনট্রি কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী