বঙ্গবন্ধুর সমাধিতে এফবিসিসিআই পরিচালনা পর্ষদের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০১৭, ১৭:৩১আপডেট : ২০ মে ২০১৭, ১৭:৩১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নবনির্বাচিত পরিচালনা পর্ষদ। শনিবার দুপুরে সংগঠনটির নতুন সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের নের্তৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

বঙ্গবন্ধুর সমাধিতে এফবিসিসিআই পরিচালনা পর্ষদ এসময় এফবিসিসিআইয়ের নবনির্বাচিত জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম ও সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, পরিচালক রেজাইল করিম রেজনু, গোলাম আশফিয়াসহ চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের পরিচালকরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর নেতারা পবিত্র ফাতেহা পাঠ করেন। তারপর সম্মিলিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করেন ব্যবসায়ী নেতারা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান