গাজীপুরে এক অপহৃতকে উদ্ধার, গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি
২৫ মে ২০১৭, ০২:৩৬আপডেট : ২৫ মে ২০১৭, ০২:৪৪

 


গ্রেফতারের পর তিন অপহরণকারী গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের একদিন পর হাজী আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ৩ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে অপহৃতকে উদ্ধারসহ ৩ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটককৃতরা হলো- টঙ্গীর নোয়াগাঁও এলাকার শফি আহাম্মেদ (৩৭), টঙ্গীর আরিচপুর (গাজীবাড়ীর টেক) এলাকার স্বপন ইসলাম (৩২) এবং একই এলাকার বাচ্চু মোল্লা (৪২)।

পুলিশ সুপার জানান, টঙ্গীর বিসিক লিলিফুড মোড় থেকে সোমবার রাতে ওই গ্রেফতারকৃতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাজী আলমগীর হোসেনকে অপহরণ করে। এরপর বিভিন্ন স্থানে ওই গাড়িতে করে ঘোরাতে থাকে। এ সময় অপহরণকারীরা হাজী আলমগীরের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে গাজীপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরার তিন সড়ক মোড় এলাকার রাস্তার পাশ থেকে হাজী আলমগীর হোসেনকে উদ্ধার করে। এ সময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় অপহরণকারীদের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২টি চাপাতি, ২টি ছোরা একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টঙ্গী থানায় মাদক, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। অপহরণের ঘটনায়ও মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

 /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম