কাশিয়ানীতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ২

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১২:৫৫আপডেট : ২৭ মে ২০১৭, ১২:৫৬

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে জাহাঙ্গীর খান (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার দুই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (২৭ মে) সকালে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় নিহতের দুই চাচাতো ভাই লুৎফর খান (৩২) ও আলমগীর খানকে (৩৫) আটক করেছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলীনুর বাংলা ট্রিবিউনকে জনান,, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর উত্তরপাড়া গ্রামের একটি জমির সীমানা নিয়ে জাহাঙ্গীর খানের সঙ্গে চাচাতো ভাই লুৎফর খান ও আলমগীর খানের সঙ্গে বিরোধ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ বাঁধে। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পারিবারের মধ্যে মারপিট শুরু হলে প্রতিপক্ষের লোকজন জাহাঙ্গীরকে পিটিয়ে গুরুতর আহত করে।

জাহাঙ্গীরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় নিহতের চাচাতো ভাই লুৎফর খান ও আলমগীর খানকে আটক করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম