মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০১৭, ১৪:৪৭আপডেট : ৩০ মে ২০১৭, ১৪:৪৯

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড মানিকগঞ্জ সদর উপজেলার সুরন্ডী গ্রামে গৃহবধূ রেহেনা বেগমকে হত্যার দায়ে স্বামী রুবেল মোল্লাকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (৩০ মে) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির আসামির উপস্থিতিতে এই রায় দেন। বাদীপক্ষের কৌঁসুলি নিরঞ্জন কুমার বসাক এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রেহেনা বেগমকে গলাটিপে হত্যা করে রুবেল। ঘটনার পর এলাকাবাসী রুবেলকে আটক করে। ঘটনার পরের দিন রেহেনার বাবা ইব্রাহিম মিয়া বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে সদর থানার এসআই আমিনুর রহমান আসামি রুবেলের বিরুদ্ধে ২০০৯ সালের ২৩ ডিসেম্বর হত্যার অভিযোগে চার্জশিট দাখিল করে। মামলায় মোট আটজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

বাদীপক্ষের কৌঁসুলি ছিলেন নিরঞ্জন কুমার বসাক ও আসামিপক্ষের কৌঁসুলি ছিলেন শিপ্রা রানী সাহা।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম