ভাড়া ছাড়াই ১৫ মাস ধরে সরকারি আবাসনে!

ফরিদপুর প্রতিনিধি
৩১ মে ২০১৭, ১৬:০৪আপডেট : ৩১ মে ২০১৭, ১৬:০৪

ফরিদপুর কোনও ধরনের ভাড়া পরিশোধ না করেই ১৫ মাস ধরে সরকারি ভবনে বসবাসের অভিযোগ উঠেছে ফরিদপুরের এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। জেলার চরভদ্রাসন উপজেলার কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিশ্বাসের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এই কর্মকর্তা চরভদ্রাসনে প্রথম শ্রেণির কর্মকর্তাদের জন্য নির্ধারিত তটিনি ভবনে এসে ওঠেন। কোনও ধরনের বরাদ্দ ছাড়াই গত ১৫ মাস ধরে তিনি সেখানে গোপনে বসবাস করছেন বলে জানা গেছে। মে মাসে উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভায় উপজেলার সরকারি ভবন বরাদ্দের বিষয়টি আলোচনায় আসে।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘আমার নামে কোনও বাসা বরাদ্দ নেই। আমি যোগদানের পর ডরমেন্টরিতে একটি শয্যা বরাদ্দ চেয়েছিলাম। কোন শয্যা না দেওয়ায় আমি তটিনি ভবনে থাকতে শুরু করি। বরাদ্দ ছাড়া সরকারি ওই ভবনে আমি একা থাকিনি। আরও দুই সরকারি কর্মকর্তা আমার মতোই থাকেন।’

‘ভাড়া পরিশোধ না করা কোনও সমস্যা নয়’ মন্তব্য করে জাহিদুল বলেন,  ‘আমি সরকারি সব টাকা পরিশোধ করে দিলেই হলো।’

উপজেলা পরিষদের বাসা বরাদ্দ দেওয়ার জন্য যে কমিটি রয়েছে তার সদস্য সচিব উপজেলা প্রকৌশলী নূর মোহাম্মদ মোল্যা বলেন, ‘বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান ও অন্যান্যদের সঙ্গে আলাপ করে বকেয়া ভাড়া নির্ধারণ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/

আরও পড়ুন- 
‘মোরা’র আঘাতে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫২ হাজার ৫৩৯

তামাকজনিত রোগে বছরে ক্ষতি ৫ হাজার কোটি টাকা

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি