জমি দখল নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

সাভার প্রতিনিধি
০৪ জুন ২০১৭, ১৮:৩২আপডেট : ০৪ জুন ২০১৭, ১৮:৩২

জমি দখল নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

সাভারে জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সি এম বাদশাহ ফয়সাল (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দুপুরে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় ৪০ শতাংশ জমি দখল করতে গিয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান।

নিহত সি এম বাদশা ফয়সাল সাভারের ইমান্দিপুর এলাকার সৈয়দুজ্জামানের ছেলে। সে সাভার থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও বর্তমানে যুবলীগ করতেন।

পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার শাহজাহানের ৪০ শতাংশ জমি দখলের পায়তারা করছিল যুবলীগ নেতা সি এম বাদশাহ ফয়সাল ও স্থানীয় কাদের নামে এক ব্যক্তি। এর সূত্র ধরে এক সপ্তাহ আগে যুবলীগ নেতা তার লোকজন নিয়ে ওই জমিতে সাইনবোর্ড লাগিয়ে রেখে যায়। পরে রবিবার দুপুরে তারা আবারও ওই জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করতে যান। এসময় শাহজাহান তার লোকজন নিয়ে তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে শাহজাহানের লোকজন যুবলীগ নেতাকে লক্ষ্য করে টেটা ছুড়ে মারে। এসময় টেটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সি এম বাদশাহ ফয়সালের মৃত্য হয়।খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়াও ঘটনাস্থল থেকে সীমানা প্রাচীরের জন্য ফেলে রাখা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: ক্ষমা না চাইলে সুলতানা কামালকে চট্টগ্রামে আসতে দেওয়া হবে না: হেফাজত

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম