ক্ষমা না চাইলে সুলতানা কামালকে চট্টগ্রামে আসতে দেওয়া হবে না: হেফাজত

চট্টগ্রাম ব্যুরো
০৪ জুন ২০১৭, ১৮:০৯আপডেট : ০৪ জুন ২০১৭, ১৮:১২

ক্ষমা না চাইলে সুলতানা কামালকে চট্টগ্রামে আসতে দেওয়া হবে না: হেফাজত সাম্প্রতিক বির্তকিত মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে সুলতানা কামালকে চট্টগ্রামের মাটিতে নামতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। রবিবার সাংগঠনিক চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্যাহর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা উদ্যোগে শনিবার নগরীর মুরাদপুরে দারুল আরকম মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মঈনুদ্দীন রুহী বলেন, ‘জাতির কাছে সুলতানা কামালকে ক্ষমা চাইতে হবে। যদি তা না হয় বিগত সময়ে এমরান এইচের মতো তাকেও চট্টগ্রামের মাটিতে নামতে দেওয়া হবে না, সুলতানাকে চট্টগ্রামবাসী অবাঞ্চিত নারী মনে করেন।’

হেফাজতের এই নেতা আরও বলেন, ‘সুলতানা কামালের এ দৃষ্টতার খুঁটির জোর কোথায় তা বের করতে হবে। ঢাকা শহর মসজিদের শহর হিসেবে খ্যাত, মূর্তির শহর হলো কোলকাতা। সুলতানা কামালের যদি মসজিদের শহর ভাল না লাগে তাহলে তিনি মূর্তির শহরে চলে গেলে আমাদের আপত্তি নেই, তার উত্তরসূরী তসলিমা তো সেখানেই বসবাস করেন।’

উল্লেখ্য, এর আগে গত ৩০ মে একটি বেসরকারি টেলিভিশনে এক অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সুলতানা কামাল, ডা. ইমরান এইচ সরকার ও হেফাজতে ইসলামের নেতা সাখাওয়াত হোসাইন। ওই অনুষ্ঠানের আলোচনার একটি অংশ নিয়ে বির্তক তৈরি করছে হেফাজত।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের