মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে নিহত ১, আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০১৭, ১১:৪২আপডেট : ১০ জুন ২০১৭, ১১:৪২

গুলিবিদ্ধ ব্যক্তিদের স্বজনদের আহাজারি মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমসুরা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার ভোরে এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. মাসুদ (২২) নামে একজন নিহত হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গুলিবিদ্ধ মো. তারিককে (২৩) গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে এবং গুলিবিদ্ধ ইরফানকে (২০) সদর হাসপাতালে চিকিতসা দেওয়া হচ্ছে। সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

ওসি মো. ইউনুচ আলী বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার ভোরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ গুলিবিদ্ধ ব্যক্তিদের স্বজনদের আহাজারি

সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভুইয়া বলেন, ‘মূলত মন্টু মেম্বার ও হারুন মেম্বারের গ্রুপের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। আমি আওয়ামী লীগের সদর থানার সভাপতি হিসেবে হারুন মেম্বারকে সাপোর্ট করি। কারন সেও আওয়ামী লীগ করে। কিন্তু বর্তমান চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান মন্টু মেম্বারকে সমর্থন করে। মন্টু মেম্বার বিএনপি করে।’

এদিকে, আফসার উদ্দিন ভুইয়ার অভিযোগ অস্বীকার করে চরকেওয়ারের বর্তমান চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান বলেন, ‘তার অভিযোগ ঠিক নয়। আমি কাউকে অন্যায় মারামারিতে সমর্থন করি না। এখানে মূলত মারামারি করেছে মন্টু মেম্বার গ্রুপ ও শাহীন মাদবর গ্রুপ। আমি ঢাকায় ছিলাম। এখান থেকে শুনি শাহীন মাদবরের গ্রুপ প্রথমে মারামারি শুরু করে।’

পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম জানান, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।’

/এফএস/ 

আরও পড়ুন- 


১২৮ এমপি থেকে বাদ দেওয়ার তালিকা করছে আ.লীগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী