গোপালগঞ্জে মাদক ব্যবসা উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০১৭, ১৪:৩৯আপডেট : ১৫ জুন ২০১৭, ১৪:৪১

গোপালগঞ্জ গোপালগঞ্জে মাদক ব্যবসা উচ্ছেদকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাব্বির হোসেন (১৭), রেবেকা বেগম (৩৮), তরিকুল (৩০), আনিসুর রহমান (৪০), আওলাদ মোল্যা (৩০), ইমরান (২৫), তাবির শেখ (২৮), পিকুল হোসনেসহ (৩৫) ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী শেখ মোশাররফ হোসেন ও তার ভাইয়েরা এলাকায় দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা চলে অসছিল। মাদক ব্যবসা উচ্ছেদ নিয়ে মাদক ব্যবসায়ী শেখ মোশাররফ হোসেন ও জেলা পরিষদের সদস্য শেখ শাহবুদ্দিন হিটুর মধ্যে বিরোধ চলছিল।

বেশ কিছুদিন আগে এলাকাবাসী মাদক ব্যবসায়ী মোশাররফ ও তার ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের চেষ্ঠা চালায়। এর জের ধরে মোশাররফ ও তার লোকজন হিটুর লোকজনের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। এরমধ্যে মারাত্মক আহত ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের