গোপালগঞ্জে সেপটিক ট্যাংকে তিন শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ জুন ২০১৭, ১৩:২৭আপডেট : ১৬ জুন ২০১৭, ১৫:৪৩

 

সেপটিক ট্যাংকে তিন শ্রমিকের মৃত্যু (ছবি: গোপালগঞ্জ প্রতিনিধি) গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় সেপটিক ট্যাংক মেরামত ও পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জুন) বেলা ১২টার দিকে শহরের থানাপাড়ার বাসিন্দা ব্যবসায়ী হায়দার আলির নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামের হারেছ মুন্সীর ছেলে নূর ইসলাম (২০), একই গ্রামের আসাদ মুন্সীর ছেলে জাহিদুর মুন্সী (১৮) এবং একই উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের আক্রাম মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)।

শ্রমিক মিহির মজুমদার জানান, ওই নির্মাণাধীন ভবনে একই সঙ্গে ৯ নির্মাণ শ্রমিক কাজ করেছিলেন। বেলা ১২টার দিকে টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে জাহিদুল ইসলাম ও নুর ইসলাম ভেতরে নামে। কিন্তু কিছুক্ষণ পর সাড়া শব্দ না পাওয়ায় সুমন মোল্লা নামে অপর শ্রমিক মই বেয়ে ভেতরে প্রবেশ করে। কিন্তু সেও আর ফিরে আসেনি। সেপটিক ট্যাংকে তিন শ্রমিকের মৃত্যু (ছবি: গোপালগঞ্জ প্রতিনিধি)

পরে বিষয়টি অন্য শ্রমিক ও এলাকাবাসী বুঝতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে ট্যাংকের ভেতর প্রবেশ করে ওই তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামুল হুদা জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করা হয়। ট্যাংকের মুখ সরু হওয়ায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়। ওইসেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসে শ্রমিকদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শেষ করে তিন জনের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/এফএস/     

আরও পড়ুন-

ঈদের কেনাকাটায় হাজার কোটি টাকা যাচ্ছে ভারতে!

বেনাপোল দিয়ে ভারত যাচ্ছে দ্বিগুণ যাত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান