শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৬০০ যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ১১:৫২আপডেট : ২৩ জুন ২০১৭, ১১:৫২

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৬০০ যান মুন্সীগজের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে পারাপারের জন্য শুক্রবার সকাল থেকেই ঈদের ঘরমুখো যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। ১৮টি ফেরি দিয়ে শিমুলিয়া থেকে কাঠালবাড়ি ঘাট পর্যন্ত প্রায় ৭০০ ছোটবড় গাড়ি ও প্রায় ৫০০ মোটরসাইকেল এরইমধ্যে পারাপার হয়েছে। তবে নদী পার হওয়ার অপেক্ষায় এখন পর্যন্ত আরও প্রায় ৬০০ যানবাহন ঘাটে অপেক্ষা করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ লাইন আরও দীর্ঘ হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক শাহ নেওয়াজ বলেন, প্রায় ৬০০ গাড়ির মতো পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে প্রাইভেটকারের সংখ্যাই বেশি। যানবাহন আরও বাড়তে পারে। তবে আমরা যাত্রীবাহী গাড়িকে প্রাধান্য দিয়ে পারাপার করছি। ১৮ টি ফেরির সবগুলো চালু আছে।’
এদিকে, ফেরি লোড-আনলোড করতে সময় বেশি লাগায় অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন।
অন্যদিকে, সি বোট ও লঞ্চে করেও শত শত যাত্রীকে পদ্মা পার হতে দেখা গেছে।
এদিকে লঞ্চে বেশি ভাড়া আদায় করছে বলে কয়েকজন যাত্রী অভিযোগ করেন। তবে লঞ্চ মালিক ইকবাল হোসেন জানান, লঞ্চে যাতায়াতে ভাড়া লাগে ৩০ টাকা করে। ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। তবে কেউ বেশি দাবি করলে তার ব্যাপারে অভিযোগ দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম