ধামরাইয়ে অ্যাম্বুলেন্স খাদে, নিহত ২

সাভার প্রতিনিধি
২৮ জুন ২০১৭, ১২:৩৯আপডেট : ২৮ জুন ২০১৭, ১২:৩৯

সড়ক দুর্ঘটনা ধামরাইয়ে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত  হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৮ জুন) বেলা ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের বাতুলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকের (২৫) বাড়ি রাজবাড়ী জেলায়। তার বাবার নাম মাইনুদ্দিন। নিহত অ্যাম্বুলেন্স চালকের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক ব্যক্তির মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয় একটি পরিবার। পরে বেলা ১১টার দিকে তারা ঢাকা-আরিচা মহাসড়কের বাতুলি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে শফিক নামে একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়। খবর পেয়ে গোলরা হাইওয়ে ও ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) দীপক চন্দ্র শাহ বলেন, অ্যাম্বুলেন্সের চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। ফলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম