গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৪, ১৭:৪১আপডেট : ০৫ মে ২০২৪, ১৭:৪১

গাজায় যুদ্ধ বন্ধে হামাসের দাবি প্রত্যাখ্যানে নিজের অবস্থান আরও কঠোর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার (৫ মে) তিনি বলেছেন, জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় এখন যদি ইসরায়েল যুদ্ধ বন্ধ করে তাহলে হামাস ক্ষমতায় থেকে যাবে এবং তারা ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু বলেছেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে যুদ্ধে সাময়িক বিরতি দিতে রাজি আছে ইসরায়েল।

ধারণা করা হয় হামাসের কাছে ১৩০ জনের বেশি ইসরায়েলি জিম্মি রয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু ইসরায়েল যখন আগ্রহ দেখাচ্ছে তখন হামাস নিজেদের কট্টর অবস্থানে অনড় রয়েছে। প্রথমত তারা গাজা উপত্যকা থেকে আমাদের সব সেনা প্রত্যাহার ও যুদ্ধের অবসান চাইছে। তারা চায় তাদের ক্ষমতায় রাখতে। ইসরায়েল তা মেনে নিতে পারে না।

তিনি বলেছেন, হামাস বারবার হত্যাযজ্ঞ, ধর্ষণ ও অপহরণ করে নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখবে।

মিসরের কায়রোতে হামাস নেতারা দ্বিতীয় দিনের মতো মিসরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, হামাস নেতারা যেকোনও সমঝোতার শর্ত হিসেবে গাজায় যুদ্ধ অবসানের দাবিতে অনড় থাকায় এখন পর্যন্ত দৃশ্যত আলোচনায় কোনও অগ্রগতি হয়নি।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। ইসরায়েলের তথ্য মতে, ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এসময় মোট ২৫৩ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। এই হামলার প্রতিক্রিয়ায় ওইদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েল করা বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম