আ.লীগ নেতার বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০১৭, ০৯:০৩আপডেট : ২৯ জুন ২০১৭, ০৯:০৩

নারায়ণগঞ্জ এক হাজার টাকা চুরির অপবাদ দিয়ে স্কুল শিক্ষার্থী রিফাত হাসানকে (১১) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (২৮ জুন) সকালে নারায়ণগঞ্জের রুপগঞ্জের ভোলাব এলাকায় এ ঘটনা ঘটে।

রিফাত ভোলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫র্থ শ্রেণির ছাত্র। সে ভোলাব গ্রামের বাবুর্চি কবির হোসেনের ছেলে।
আহত রিফাত হাসানের মা হোসনে আরা বেগম বলেন, প্রায় ১৪ বছর ধরে ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের বাড়িতে ঝিয়ের কাজ করে আসছি। বুধবার সকাল ৮টার দিকে তার বাড়িতে কাজ করতে যাই। সকাল ঘুম থেকে উঠে আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন তার পকেট থেকে ১ হাজার টাকা চুরি হয়েছে বলে চেচামেচি শুরু করেন। আমার ছেলে রিফাত তার পকেট থেকে টাকা চুরি করেছে বলে অভিযোগ করেন। একপর্যায়ে বাড়ি থেকে আমার ছেলেকে ডেকে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটানো শুরু করে। পরে আমাকে ও আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ নিয়ে বাড়াবাড়ি করলে বড় ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দেন আবুল হোসেন।
হোসনে আরা বেগম আরও বলেন, আমার ছেলে টাকা চুরি করেনি। মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আশরাফিসহ বিভিন্ন নেতাকর্মীদের কাছে বিচার চেয়েছেন তিনি।
এ ব্যাপারে ভোলাব আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান বলেন, টাকা চুরি করার কারণে রিফাতকে তার মায়ের সামনে শাষন করেছি মাত্র । তাকে বেধড়ক লাঠি পেটা করা হয়নি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে