ফরহাদ মজহারকে উদ্ধারের জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০১৭, ১৫:৪৯আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৫:৫৫

গাজীপুরের টঙ্গী মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী (ছবি-গাজীপুর প্রতিনিধি)

কবি, লেখক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য আমাদের পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেওয়া উচিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পুলিশের গোয়েন্দা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করেছে। পরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। তা সিআইডি তদন্ত করছে। আমরা আশা করি অচিরেই এর রহস্য উদঘাটন হবে।’

বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গী মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বিকেলে সাড়ে ৪টায় স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

গাজীপুরের কাশিমপুর নওয়াপাড়ায় বয়লার বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘শিল্প-কারখানায় বয়লার স্থাপনের একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। এগুলো তদারকি করার জন্য বয়লার পরিদর্শকও রয়েছেন। বয়লার স্থাপনের পর সেটির সক্ষমতা রয়েছে কিনা কিছুদিন পরপর তা যাচাই করতে হয়। গাজীপুরে বয়লা বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে এতে কারও কোন গাফলতি ছিল কিনা।

তিনি আরও বলেন, ‘যদি মালিক পক্ষের কোনও অবহেলা থাকে তাহলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল, পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) সফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) গোলাম সবুর, সাখাওয়াত হোসেন, টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, ওসি (তদন্ত) হাসানুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেবি/

আরও পড়তে পারেন: বরিশালে স্বর্ণের দোকানে ডাকাতি: শত ভরি স্বর্ণ লুট

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান