দায়িত্ব নিলেন জাবির নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ

জাবি প্রতিনিধি
১০ জুলাই ২০১৭, ১৮:৪৩আপডেট : ১০ জুলাই ২০১৭, ২২:০৮

 


জাবি’র নতুন উপ-উপাচার্য (শিক্ষা) ও কোষাধ্যক্ষকে স্বাগত জানানো হচ্ছে (ছবি- জাবি প্রতিনিধি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক আমির হোসেন ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। সোমবার সকাল এগারোটায় প্রশাসনিক ভবনের সিনেট হলে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা স্ব স্ব পদের দায়িত্ব নিলেন।

এর আগে রবিবার (৯ জুলাই) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ আবদুল হামিদ চার বছরের জন্য তাদের নিয়োগ দেন।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে উপ-উপাচার্য (শিক্ষা) পদটি খালি পড়ে ছিল। অধ্যাপক আবুল হোসেন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সামনের বছরের মার্চে তার মেয়াদ শেষ হবে।

অপরদিকে কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক আবুল খায়েরের মেয়াদ শেষ হয় গত ১৯ জুন।

নতুন উপ-উপাচার্য অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ঘরানার শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর মুখপাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন ট্রেজারার ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শেখ মো. মনজুরুল হকও আওয়ামী লীগ ঘরানার শিক্ষক হিসেবে পরিচিত। তিনি আইন অনুষদের ডিনের দায়িত্বে ছিলেন।

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।

/জেবি/

আরও পড়তে পারেন: মাতামুহুরী নদীর গতিপথ বদলের দাবিতে লামাবাসীর মানববন্ধন

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম