মাতামুহুরী নদীর গতিপথ বদলের দাবিতে লামাবাসীর মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি
১০ জুলাই ২০১৭, ১৮:১৩আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৮:২৩

মাতামুহুরী নদীর গতিপথ বদলের দাবিতে লামাবাসীর মানববন্ধন

ত্রাণ নয়, মাতামুহুরী নদীর গতিপথ বদলের দাবিতে এলাকার দোকানপাট এক ঘণ্টা বন্ধ রেখে মানববন্ধন করেছে বান্দরবানের লামা পৌরসভার সর্বস্তরের মানুষ। সোমবার নাগরিক ফোরাম, ব্যবসায়ী সমাজ ও যুব সমাজ সম্মিলিতভাবে সকাল ১০ টা থেকে একঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাপান বড়–য়া, নাগরিক ফোরামের সভাপতি কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবানের লামা উপজেলায় সামান্য বৃষ্টি হলেই মাতামুহুরী নদীর পানি বেড়ে গিয়ে পুরো শহর পানিতে নিমজ্জিত হয়ে যায়। এতে সরকারি বেসরকারি অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠানসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যায় ক্ষতিগ্রস্থদের সরকারি ভাবে ত্রাণও দেওয়া হয়। কিন্তু ত্রাণ দিয়ে এই সমস্যার সাময়িক সমাধানের বদলে স্থায়ী সমাধানের দাবি করেছেন এলাকাবাসী।
বক্তারা বলেছেন, প্রাকৃতিক এই দুর্যোগ থেকে মুক্তি পেতে হলে মাতামুহুরী নদীর গতিপথ পরিবর্তন করা ছাড়া বিকল্প আর কোনও রাস্তা নেই।
মানববন্ধন শেষে নাগরিক ফোরামের পক্ষ থেকে মাতামুহুরী নদীর গতিপথ পরিবর্তনের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি লামা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জমা দেওয়া হয়।
/টিএন/আপ- এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী