কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত, আহত ৩০

গাজীপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ০১:৪৯আপডেট : ১৯ জুলাই ২০১৭, ০১:৫২

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত, আহত ৩০ গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান চাপায় কর্তব্যরত হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম সাদ্দাম হোসেন (২৬)।এছাড়াকালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর থেকে বিকালের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার ও গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান এ তথ্য জানান।

ওসি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মঙ্গলবার বিকেলে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল সাদ্দাম হোসেন। এ সময় উল্টো পথ দিয়ে আসা সাভার থেকে গাজীপুরগামী একটি কভার্ডভ্যানকে থামানোর জন্য এগিয়ে যান সাদ্দাম। কিন্তু চালক ওই কভার্ডভ্যানটি না থামিয়ে সাদ্দাম হোসেনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে সাদ্দাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাদ্দামের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ কভার্ডভ্যানটিসহ চালক ইউসুফকে (২৭) আটক করেছে।  

এদিকে একইদিন দুপুরে একই মহাসড়কে কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় ঢাকা থেকে রংপুরগামী শিমু-সাহেদ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিরাজগঞ্জ হতে ঢাকাগামী অভি ক্ল্যাসিক পরিবহনের আরেক একটি বাসের মুখোমুখি সংঘের্ষের ঘটনা ঘটে। এতে উভয় বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানিয়েছেন।  

 /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ