যে কোনও কাজে আগে ম্যাপ লাগে, তারপর রোড: শাজাহান খান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১৮:১৮আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৮:১৯

নারায়ণগঞ্জে শাজাহান খান নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘নির্বাচন কমিশনের রোড ম্যাপ বিষয়ে বিএনপি বলছে- রোড ম্যাপ দিয়ে কী হবে। আমার প্রশ্ন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি এতটুকু বোঝেন না যে কোনও কাজ করতে হলে আগে ম্যাপ লাগে, তার পর রোড? সুতরাং নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে সেটি হচ্ছে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে তার রোডম্যাপ।’

বুধবার (১৯ জুলাই) সকালে নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা জায়গায় বনায়ন কর্মসুচির উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘কেউ  কেউ বলে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা তো নির্বাচন পরিচালনা করবেন না। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।  আপনারা ভুল করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনের কাছে আপনারাও গিয়েছেন, দাবি দাওয়ার কথা বলেছেন, আলোচনা করেছেন। নির্বাচনরে সময় শেখ হাসিনার সরকার  শুধু দাফতরিক কাজ অর্থাৎ রুটিনওয়ার্ক করবেন।’

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজ্জাম্মেল হক, নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একে এম আরিফ উদ্দিন, ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি কাউসার আহমেদ পলাশসহ বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এফএস/  

আরও পড়ুন- সিটি নির্বাচনে আইভীর মতো জনপ্রিয় প্রার্থী খুঁজছে আ. লীগ

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম