নতুন প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়বে: ইকবাল সোবহান

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ১৭:৫০আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৭:৫০

বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই নতুন প্রজন্মের সন্তানরা স্বাধীন দেশের নাগরিক হওয়ার গর্বিত অধিকার পেয়েছে। এই নতুন প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়বে, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী। এসময় তিনি নতুন প্রজন্মকে শিক্ষা, দীক্ষা ও জ্ঞানে আলোকিত হওয়ার আহ্বানও জানান।

ইকবাল সোবহানের হাতে বই তুলে দেওয়া হচ্ছে শুক্রবার সকাল ১১টায় মানিকগঞ্জে বিজয় মেলা মাঠে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখা আয়োজিত জাতীয় প্রতিযোগিতার বাছাই পর্বে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি রোমেজা আক্তার খান মাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাহফুজুর রহমান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আব্দুল মোতিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলীমুজ্জামান মিয়া, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক মীর মোশারফ হোসেন, কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার হিসেবে গাছ ও বই তুলে দেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম