মুন্সীগঞ্জে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ০২:২৯আপডেট : ৩১ জুলাই ২০১৭, ০৫:৩৭

মুন্সীগঞ্জে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মীর নাসির উদ্দিন উজ্জলের বাসার ভেতরে ঢুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০জুলাই) রাত ১০টার দিকে শহরের মানিকপুর এলাকার ভাড়া বাসার ৮তলায় এই ঘটনা ঘটে। আহত নাসির উদ্দিনকে উজ্জলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাংবাদিক উজ্জল জানান, বাসার দরজা ভেঙে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল ভেতরে প্রবেশ করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে নাসিরের মাথায় ও হাতে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, হামলার ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

/ এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ