ট্রাকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: আসামিরা ৪ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৭, ১৬:০৪আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৭:৪৫

আইন-আদালত চলন্ত ট্রাকের ভেতরে ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার চালক ও হেলপারের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ আগস্ট) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে আসামিদের হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আফতাবুজ্জামান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১ আগস্ট) রাত ১০টার দিকে মায়ের সঙ্গে অভিমান করে গাজীপুর জেলার কাপাসিয়া মনিপুর এলাকার বাড়ি থেকে ওই কিশোরী চৌরাস্তা এলাকায় আসে। মেয়েটি রাস্তা হারিয়ে ফেললে চৌরাস্তায় ট্রাকচালক মেহেদী ও হেলপার সোহান তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মালবাহী ট্রাকে ওঠায়। পথে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে চালক মেহেদী ও হেলপার সোহান। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই এলাকায় ট্রাকের ভেতর মেয়েটির কান্নার শব্দ শুনে লোকজন এগিয়ে আসে। তবে সেসময় চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও ট্রাকটি আটক করে। এ ঘটনায় বুধবার রাতে ধর্ষণের শিকার ওই কিশোরী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় দুজনকে আসামি করে মামলা করে। বুধবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে চালক মেহেদী হাসান রানাকে ও বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সাভারের হেমায়েতপুরের নয়াবাড়ি এলাকা থেকে হেলপার সোহান ওরফে তুহিনকে গ্রেফতার করে পুলিশ।

/বিএল/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের