এনসিসি ব্যাংকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ০০:৪৫আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ০০:৫২

 

এনসিসি ব্যাংকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা উদ্দেশ্যমূলকভাবে ২ কোটি ৭৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৫ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৯৪ টাকা জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ রাখার অভিযোগে ফরিদপুরের সদর উপজেলার মুরারীদহের  ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বুধবার (২ আগস্ট) দুদকের সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হক বাদী হয়ে ঢাকার রমনা মডেল থানায় ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন ও ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী মো. ফজলুল হক।

সাবেক ওই ব্যাংক কর্মকর্তা হলেন মো. সিদ্দিকুর রহমান (৩৫)। তিনি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ওই ব্যাংক থেকে বিভিন্ন কায়দায় টাকা আত্মসাতের অভিযোগে বর্তমানে তিনি চাকুরিচ্যুত। সাবেক এ ব্যাংক কর্মকর্তা মো. সিদ্দিকুর ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের মুরারিদহ গ্রামের বাসিন্দা। এ মামলার অন্য আসামি হলেন সিদ্দিকুর রহমানের স্ত্রী শিল্পী আক্তার (২৪)।

দুদুক সুত্রে জানা গেছে, মো. সিদ্দিকুর রহমান এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে রেমিটেন্স শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সময়ে বিভিন্ন কায়দায় প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে ওই ব্যাংকের প্রায় ৮ কোটি ৯৮ লাখ, ৬৬ হাজার ৫৫৫টাকা আত্মসাৎ করেছেন। এ অভিযোগে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ওই ব্যাংকের পক্ষ থেকে ঢাকার মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে ওই মামলাটি তদন্ত করে দুদক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদকের সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হক জানান, ‘তদন্তকালে সিদ্দিকুর রহমানের প্রকাশ্য ও গোপন সম্পদ হিসাব পর্যালোচনা করে দেখা যায় তিনি ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৮৪ টাকার সম্পদের তথ্য গোপন করাসহ ৫ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৯৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ করেছেন। এ সম্পদের একটি বড় অংশ ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় ৭ শতাংশ জমিসহ ৬তলা বিশিষ্ট একটি ভবন করে সে ভবনটির মালিকানা তিনি স্ত্রীর নামে হেবা (হস্তান্তর) করে দেন।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী