প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ২০:৫৬আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২০:৫৬

ধর্ষণ নারায়ণগঞ্জের বন্দরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। গ্রেফতারকৃতরা হচ্ছে- মহিউদ্দিন লিমন (১৮), সজিব (১৮), ফয়সাল (২৯) ও মোকারম (২৯)।
জানা যায়, গত ৩ আগস্ট সন্ধ্যায় বন্দরের নবীগঞ্জ লোহিয়া কোম্পানির পাটের গুদামে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। বিষয়টি জানিয়ে প্রতিবন্ধীর মা রিনা বেগম গত মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বন্দরের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার নুরনবী মিয়ার বাড়ির ভাড়াটিয়া কাশেম মিয়ার প্রতিবন্ধী মেয়েকে খাবারের প্রলোভন দেখিয়ে নোয়াদ্দা এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে লিমন তাকে নবীগঞ্জ লোহিয়ার পাটের গুদামে নিয়ে ধর্ষণ করে। এসময় একই কোম্পানিতে কর্মরত সজিব, ফয়সাল মিলে তাকে গণধর্ষণ করে। এ কাজে সহযোগিতা করে মোকারম। এলাকার কয়েকজন সালিশ করে দেওয়ার আশ্বাস দিলেও পরে তা হয়নি।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালম বলেন, ‘ধর্ষণের এক সপ্তাহ পর থানায় এসে প্রতিবন্ধীর মা জানালে তাৎক্ষণিক মামলা নেওয়া হয় এবং ধর্ষকদের গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার কিশোরীর মেডিক্যাল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের