শ্রীপুরে কৃষকের মরদেহ উদ্ধার: বড় ভাইয়ের নামে হত্যা মামলা

গাজীপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ০৪:৩১আপডেট : ১০ আগস্ট ২০১৭, ০৬:০৩

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে কৃষক আব্দুর রাজ্জাকের (৪৫) মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের বড় ভাই ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মেয়ে রুবাইয়া আক্তার বাদী হয়ে বুধবার (৯ আগস্ট) শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ও রফিকুল ইসলাম উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আব্দুর রাজ্জাক বেলতলী গ্রামের মৃত হেকমত আলীর ছেলে। নিহতের বড় ভাই মজিবুর রহমান। তাকেই হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই পাঁচ সহযোগীকে নিয়ে মজিবুর রহমান পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কৃষক আব্দুর রাজ্জাক ২৮ জুলাই নিখোঁজ হন। পরদিন তার স্ত্রী সাইদুন্নাহার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের উত্তর-পূর্ব পাশের সীমানা প্রাচীরেঘেঁষা একটি ঝোঁপ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।’
এসআই আব্দুস ছাত্তার জানান, নিখোঁজের পর থেকে আব্দুর রাজ্জাককে উদ্ধারের চেষ্টা অব্যাহত ছিল। মোবাইল ট্র্যাকিং করেও তার অবস্থান শনাক্ত করা যায়নি।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কৃষক আব্দুর রাজ্জাকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী