অবৈধ সন্দেহে ৫ লাখ লিটার ডিজেলসহ ট্যাঙ্কার আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০১৭, ০০:০০আপডেট : ১১ আগস্ট ২০১৭, ০০:০০

বুড়িগঙ্গা নদীর নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ সন্দেহে ৫ লাখ লিটার ডিজেলসহ একটি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে কোস্টগার্ড পাগলা স্টেশন। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা এলাকা থেকে ও টি হিলটন নামের তেলের ট্যাঙ্কারটি আটক করা হয়।

আটক করা তেলের ট্যাঙ্কার কোস্টগার্ড পাগলা স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার এনায়েত হোসেন আরো জানান, ট্যাঙ্কারটিতে ৫ লাখ লিটার ডিজেল অয়েল রয়েছে। যার মূল্য প্রায় তিন কোটি টাকা। ট্যাঙ্কারের জ্বালানি তেল অবৈধ সন্দেহ হলে ট্যাঙ্কারটি আটক করে কোস্টগার্ড স্টেশনের বিপরীতে বুড়িগঙ্গা নদীর পশ্চিমপার্শ্বে নোঙ্গর করে রাখা হয়েছে।

কোস্টগার্ড পাগলা স্টেশনের লেফটেন্যান্ট এনায়েত হোসেন জানান, চট্টগ্রাম থেকে জ্বালানি তেল নিয়ে ট্যাঙ্কার ও টি হিলটন ফতুল্লায় আসছিল। ট্যাঙ্কারে বহনকরা জ্বালানি ডিজেল বৈধ কিনা তা কাগজপত্র যাচাইয়ের জন্য জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কাগজ-পত্র ঠিক থাকলে ট্যাঙ্কারটি ছেড়ে দেওয়া হবে, বৈধ কাগজপত্র না থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের