তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মরণে মানিকগঞ্জে কর্মসূচি পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ১৫:২৫আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৫:২৫

মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ

মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনীরের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মানিকগঞ্জে তাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন-আলোচনাসভা, বৃক্ষরোপণ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকার দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাশে যৌথভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব,তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি সংসদ বারসিক, সুজন, জাগো বাংলাসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করে।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দিপক কুমার ঘোষ,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী,সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস,বারসিক প্রতিনিধি বিমল রায়,তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রিপন আনসারী, জাগো বাংলার নির্বাহী পরিচালক বিএম খোরশেদ, নাট্য পরিচালক গিনি আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি আতাউর রহমান তোহা প্রমুখ। 

মানিকগঞ্জে মানববন্ধ কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠনের নেতারা

মানববন্ধনের বক্তরা বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক মৃত্যুর ফাঁদ হিসেবে পরিচিত। এই মৃত্যুর ফাঁদ ঘোচাতে হলে এই গুরুত্বপূর্ণ সকড়টি চার লেনে রুপান্তিত করতে হবে। রোডের যেসব জায়গায় বাক রয়েছে তা আরও প্রশস্ত ও সংস্কার করতে হবে। এছাড়া অদক্ষ এবং লাইসেন্স বিহীন চালক যাতে রুটে গাড়ি চালাতে না পারে সরকারকে সে ব্যাপারে আরও কঠোর ভূমিকা রাখতে হবে।

এছাড়া তারেক মাসুদ-মিশুক মুনীরের ঘাতক বাস চালককে নিম্নআদালতে যাবৎজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্ত উচ্চ আদালত যাতে তার সাজা বহাল রাখেন সে আহ্বান জানান বক্তরা।

এছাড়াও জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে এবং বানিয়াজুরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট কাগজের ফুল চলচ্চিত্রের সুটিং স্পট দেখে ফেরার পথে ঢাকা-আরিচা সড়কের জুকা নামক স্থানে বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাস আরোহী তারেক মাসুদ, মিশুক মুনীরসহ ৫ জন নিহত হন। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জজ আল মাহমুদ ফায়জুল কবীর বাস ড্রাইভার জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আসামি আপিল করায় বর্তমানে মামলাটি হাইকোর্টে বিচারাধীন আছে।

/জেবি/

আরও পড়তে পারেন: নীলফামারীতে বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী