বঙ্গবন্ধু সেতুরক্ষা বাঁধে ধস

টাঙ্গাইল সংবাদদাতা
৩০ আগস্ট ২০১৭, ১২:৪৬আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১২:৪৬

বঙ্গবন্ধু সেতুরক্ষা বাঁধে ধস বঙ্গবন্ধু সেতুরক্ষা বাঁধের পূর্ব পাড়ে গড়িলাবাড়ি অংশের মূল গাইড বাঁধের ২০০ মিটারসহ প্রায় ৫০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বুধবার (৩০ আগস্ট) সকাল থেকে এ ভাঙন ও ধস শুরু হয়। ভাঙন এখনও অব্যাহত রয়েছে। ফলে সেখানে থাকা কমপক্ষে ১৫টি বসতভিটা নদী গর্ভে চলে গেছে। এতে হুমকিতে পড়েছে বঙ্গবন্ধু সেতু।

সেতু কর্তৃপক্ষ পূর্বের দুটি ধসে যাওয়া স্থানে সামান্য কিছু বালুর বস্তা ফেললেও এ বাধঁটি রক্ষার জন্য এখন পর্যন্ত জোরালো কোনও কার্যক্রম শুরু করেনি বলে অভিযোগ স্থানীয়দের।

তাদের অভিযোগ, একটি অসাধু মহল বাঁধের কোল ঘেঁষে বালু উত্তোলনের ফলে নিচের অংশের মাটি সরে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। সেতু কর্তৃপক্ষের সঠিক তদারকি ও গাফলতির কারণে বাঁধটির এ অবস্থা বলে জানান স্থানীয়রা।

বঙ্গবন্ধু সেতুরক্ষা বাঁধে ধস বাঁধটি ভেঙে যাওয়ায় চরম হুমকিতে পড়বে বঙ্গবন্ধু সেতু। এছাড়াও বাধেঁর পাশের ৭টি গ্রাম গড়িলাবাড়ি, বেলটিয়া, আলীপুর, বুরুপ বাড়ি, পৌলির চর, দৌগাতি ও বেঁড়িপটল একেবারে বিলীন হয়ে যাবে।

সেতুর তত্ত্বাবধানে থাকা প্রকৌশলী মো. ওয়াশিম আলী বলেন, ১০০ মিটার পাথর ও ১৮ মিটার ব্লক দিয়ে ২০০৩ সালে বঙ্গবন্ধু সেতুরক্ষার জন্য বাঁধটি নির্মাণ করা হয়েছিল। আকস্মিকভাবে সেতুর গাইড বাঁধে ধস শুরু হয়েছে। তবে বাঁধ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

শাহপরীর দ্বীপ থেকে দুই শিশুসহ চার রোহিঙ্গার লাশ উদ্ধার

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম