ছাত্রজীবনেই জেএমবির সঙ্গে জড়িয়ে পড়ে কালিহাতিতে আটক দুই ভাই

টাঙ্গাইল সংবাদদাতা
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২০

ছাত্রজীবনেই জেএমবির সঙ্গে জড়িয়ে পড়ে কালিহাতিতে আটক দুই ভাই  

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মরসুন্দী এলাকার একটি বাড়ি থেকে আটক দুই ভাই ছাত্রজীবনে জেএমবির সঙ্গে জড়িয়ে পড়ে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে বাড়ির মালিক আবুল হোসেন চিশতির দুই ছেলে নুরুল হুদা মাসুম (৩০) ও তার ছোট ভাই মাজহারুল ইসলাম খোকনকে (২৫) আটক করে র‌্যাব। জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িতে রাতভর অভিযান চালায় র‌্যাব।  

র‌্যাব-১২ এর অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘জিজ্ঞাসাবাদে জানা গেছে ছাত্রজীবনেই তারা দুই ভাই জেএমবির সঙ্গে জড়িয়ে পড়ে। তারা জানায়, মাসুম দারুল ইসলামী মাদরাসায় নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। সেখানে পড়া অবস্থাতেই সে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িয়ে পড়ে। মাসুম জেএমবির একজন সক্রিয় সদস্য। সে সাংগঠনিকভাবে ‘উফফে জামানা সন্ত্রাসী কোফরা’ নামে পরিচিত। তার ছোট ভাই খোকন ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইলেক্ট্রিনিক অ্যান্ড ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করতো। ২০১২ সালে লেখাপড়া ছেড়ে সে বড় ভাইয়ের সঙ্গে জেএমবিতে যোগ দেয়। খোকন তার বড় ভাই মাসুমকে প্রযুক্তিগত সহায়তা দিতো। তারা আরও জানায়, ড্রোন দিয়ে তারা নাশকতার পরিকল্পনা করেছিল। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ছিল তাদের টার্গেট।’

তিনি আরও বলেন, ‘অভিযানে দুই ভাইয়ের সঙ্গে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জঙ্গি কাজে ব্যবহৃত বিস্ফোরক, উগ্র মতাদর্শের বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে রাত ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। আট ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৮টার দিকে অভিযান সমাপ্ত হয়।

টাঙ্গাইলে র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি আস্তানার সন্দেহে কালিহাতী উপজেলার এলেঙ্গার ওই বাড়িটি র‌্যাব ঘেরাও করে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে আস্তানা থেকে দুই ভাইকে আটক করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আরও পড়তে পারেন: টাঙ্গাইলের জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত, অস্ত্রসহ দুই ভাই আটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী