বিদ্যুৎস্পৃষ্টে ৬ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

নরসিংদী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৬

নরসিংদী নরসিংদীর রায়পুরায় বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জন নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান শাহিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান ও নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার সাইরুল ইসলাম।

এদিকে ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লাশ দাফনও সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রায়পুরা উপজেলার গকুলনগরে একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকরা ব্র‏হ্মণবাড়ীয়ার আশুগঞ্জ, কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদীর বাসিন্দা।

আরও পড়ুন- নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৬

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম