ড্রেজিং করেও সমাধান হচ্ছে না কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের অচলাবস্থা

মাদারীপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪০

ড্রেজিং করেও সমাধান হচ্ছে না কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের অচলাবস্থা

নাব্য সংকটের কারণে ব্যাহত হচ্ছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল। ধারাবাহিকভাবে ড্রেজিং করেও সমস্যার কোনও সমাধান হচ্ছে না। গত ৭ দিন ধরে ২০টি ফেরির মধ্যে মাত্র ৪-৫টি ফেরি চলছে। এরমধ্যে পদ্মা নদীতে প্রায়ই আটকে যাচ্ছে চলাচলকারী এসব ছোট ফেরি।

বৃহস্পতিবার সকাল থেকে  ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। নৌ-রুটটি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প নৌরুট হিসেবে পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট ব্যবহার করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বড় ধরনের যানবাহন না এলেও প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়িসহ ছোট ছোট গাড়ির ভীড় লক্ষ্য করা গেছে।

এদিকে নৌ-পরিবহন কর্তৃপক্ষ বলছে হঠাৎ করে প্রাকৃতিক কারণে নদীতে পলি পড়ে যাওয়ায় এই সমস্যা হয়েছে, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।

ড্রেজিং করেও সমাধান হচ্ছে না কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের অচলাবস্থা

সরেজমিন দেখা গেছে, পদ্মার গভীরতা যাচাইয়ে এভাবেই পানির স্তর পরিমাপ করছিলেন পরিদর্শন দলের সঙ্গে কাজ করা বিআইডব্লিউটিএ’র এই কর্মী। বন্যার পানির সঙ্গে আসা পলি জমে উত্তাল পদ্মায় কোথাও পানির গভীরতা মাত্র ৫ ফুট পর্যন্ত নেমে এসেছে। পদ্মার ডুবোচরে দীর্ঘ সময় আটকে থাকে ফরিদপুর নামের একটি ফেরি। ফেরি চলতে কমপক্ষে ৮ ফুট গভীরতা দরকার হয়। গত এক সপ্তাহ ধরে ২০টি ফেরির মধ্যে ছোট আকৃতির মাত্র ৪ থেকে ৫টি ফেরি চলাচল করছে।  ফলে প্রতিদিনই শিমুলিয়া ও কাঠালবাড়ি উভয় ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তিতে ঈদ শেষে রাজধানীগামী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ফেরি চলাচলের জন্য উপযুক্ত নাব্যতা না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। রোরো ও ডাম্প ফেরিগুলো চলতে কমপক্ষে ৮ ফুটের বেশি গভীরতা থাকতে হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতি বছর বর্ষাকালে নদীর উজান থেকে বন্যার পানির সঙ্গে আসা পলি জমে পদ্মা নদীতে। ফেরিসহ সব ধরনের নৌ-যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি বছর ড্রেজিং করে পলি অপসারণও করা হয়। কিন্তু সেই পলি নদীতে এসে মিশে আবারও দেখা দেয় নাব্য সঙ্কট।

ড্রেজিং করেও সমাধান হচ্ছে না কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের অচলাবস্থা

মূল পদ্মা থেকে শাখা নদীতে ঢুকে লৌহজং চ্যানেলে ৩৫০ ফুট এলাকা জুড়ে চলাচলের উপযোগী রাখতে প্রতিদিন ২০ হাজার ঘন ফুট পলি অপসারণ করা হচ্ছে বলে জানান খননকারী কর্তৃপক্ষ সিনোহাইড্রো’র ড্রেজার ইনচার্জ।

এই অবস্থায় অনেকেই ট্রলারযোগে ঝুঁকি নিয়ে পারি দিচ্ছেন পদ্মা। এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় অনেককেই লাইনে দাঁড়িয়ে থেকে লঞ্চ ও স্পিডবোটে উঠতে দেখা গেছে। এই সুযোগে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন লঞ্চ ও স্পিডবোট মালিকরা।

দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের প্রধান নৌপথ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহতের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক।

বুধবার দুপুরে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট পরিদর্শন শেষে তিনি বলেন, পদ্মা নদীতে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রী সাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সমস্যা সমাধানে বিকল্প একটি চ্যানেল খুলে দেওয়া হয়েছে। এর ফলে নতুন করে কয়েকটি ফেরি চলাচল শুরু করতে সক্ষম হয়েছে।

আরও পড়তে পারেন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী