বেলাবোতে আওয়ামী লীগে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী

নরসিংদী প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১২

নরসিংদীর বেলাবোতে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান নরসিংদীর বেলাবোতে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের  ৬ ও ৭ নং ওয়ার্ড থেকে স্থানীয় বিএনপি নেতা মো. কবিরের নেতৃত্বে এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুল দিয়ে যোগদানকারীদের বরণ করেন।

নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে উপজেলার নোয়াকান্দি-জংগুয়া নতুন বাজারে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেলাবো উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমসের জামান ভুঁইয়া জামান রিটন, সহ-সভাপতি মতিউর রহমান মাস্টার, শ্রম বিষয়ক সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন খালেদা, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোসলেহ উদ্দিন খান সেন্টু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ, চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম আলকাছ, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশ্রাব উদ্দিন খান, যুবলীগ নেতা সাদেক মিয়া, কাজী মোখলেছুর রহমান উৎপল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কবির আহমেদ প্রমুখ।

আরও পড়ুন:
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী