ড্রামের ভেতর নারীর ৩৮ টুকরো লাশের পরিচয় মিলেছে, আটক ১

সাভার প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৫

ড্রামের ভেতর নারীর ৩৮ টুকরো লাশের পরিচয় মিলেছে, আটক ১

আশুলিয়ায় হত্যার পর এক নারীর ৩৮ টুকরো লাশ ড্রামের ভেতর থেকে উদ্ধারের ঘটনায় ওই নারীর পরিচয় সনাক্ত করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার দুপুরে মুকুল নামের এক ব্যক্তিকে ঝিনাইদহ থেকে আটক করা হয়েছে। সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছে।

নিহত নারীর নাম তাসলিমা। সে আশুলিয়ার হামিম গ্রুপের নেক্স কালেকশন পোশাক কারখানার শ্রমিক ছিল। ঝিনাইদহ সদরের নৈহাটি বড়পাতা গ্রামের তক্কেল মণ্ডলের মেয়ে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, গত ১ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকার মাসুদ রানার বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে ড্রামের ভেতরে এক নারীর ৩৮ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই পুলিশ নারীর পরিচয় ও হত্যাকাণ্ডের বিষয়ে কাজ শুরু করে। প্রাথমিকভাবে নারীর পরিচয় সনাক্ত ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুকুল নামে এক জনকে আটক করা হয়েছে। ধারনা করা হচ্ছে ও নারীর স্বামীসহ একাধিক ব্যক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। তবে নিহতের স্বামী ও মূল আসামি টেইলার্স কারিগর মজিবুর রহমান মজিদকে গ্রেফতারের পর এবং আরও তদন্ত সাপেক্ষে এ হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

উল্লেখ্য, এর আগে গত ১ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকার প্রবাসী মাসুদ রানার বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে ড্রামের ভেতর এক নারীর ৩৮ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার তিন দিন পর ওই বাড়ির কেয়ারটেকার হারুনকে জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া পর তাকে ছেড়ে দেওয়া হয়। ওই বাড়িতে পরিচয় গোপন করে ভাড়া নেয় টেইলার্স কারিগর মজিবুর রহমান মজিদ।

আরও পড়তে পারেন: বগুড়ায় ‘পুলিশের মারধরে’ বিএনপি নেতার মৃত্যু: মামলা তুলে নিতে হুমকির অভিযোগ


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম