গাজীপুরের টঙ্গীতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে এরশাদ নগর এলাকার একটি বাড়ি থেকে মাসুদ (২৬) নামে ওই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। এদিকে, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক মাসুদ সিটি করপোরেশনের ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, টঙ্গীর এরশাদ নগর এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোমবার ভোরে মাসুদকে একটি বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় টঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:








