মাদারীপুরে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত

মাদারীপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৩

মাদারীপুরে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় বুধবার বিকেলে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনোয়ার হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বন্দরখোলা গ্রামের রফিক মোড়ল ও পাঁচ্চর গ্রামের আবুবকর খান।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল দুটি বিপরীত দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চার আরোহী লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আবুবকর ও সন্ধ্যায় ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে রফিকুল মোড়ল মারা যান।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, ‘দুর্ঘটনার পর পরই পুলিশ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।’

 আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী ২২টি ট্রাকে বাধা দেওয়ার অভিযোগ বিএনপির

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের