পাওনা টাকা চাওয়ায় মা-মেয়েকে পেটানোর অভিযোগে মামলা

গাজীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৯

গাজীপুর গাজীপুরের কাপাসিয়া উপজেলার মেরুয়া গ্রামে পাওনা টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে পেটানোর অভিযোগে মামলা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর)রাতে ভুক্তভোগী ইব্রাহীম সরকারের স্ত্রী রাজিয়া খাতুন বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন মেরুয়া গ্রামের মোফাজ্জল হোসেন সরকার, নূর মোহাম্মদ, নূর আমিন, মো. সজিব।

রাজিয়া খাতুন অভিযোগ করেন, মোফাজ্জল হোসেন সরকার ২০১৬ সালে ইউপি সদস্য পদে নির্বাচনের জন্য রাজিয়া খাতুন, তার মেয়ে শামীমা ও লিমার কাছ থেকে চার লাখ টাকা ঋণ নেন। এরপর তারা টাকা ফেরত দিতে গড়িমসি শুরু করেন। বার বার টাকা চাওয়ায় অভিযুক্তরা গত ৬ সেপ্টেম্বর সকালে তাদের বাড়িতে হামলা চালিয়ে রড, লাঠি দিয়ে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন:

বরিশালে দুই ছাত্রলীগকর্মীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

/এসএসএ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম