সন্তান বিক্রি করলেন বাবা, উদ্ধার করলেন মা

গাজীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪০

সন্তান বিক্রি করলেন বাবা, উদ্ধার করলেন মা (ছবি: গাজীপুর প্রতিনিধি) গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা জোগাড় করতে এক বাবা তার একমাত্র শিশু সন্তানকে বিক্রি করে দেন। তবে সেই সন্তানকে উদ্ধার করেছেন তার মা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আট মাস বয়সী শিশুটিকে আদালতের মাধ্যমে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

শিশুটির বাবা শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে চকপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সারোয়ার হোসেন সজীব। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) কায়সার আহম্মেদ জানান, সজীব মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে প্রায় ছয় মাস আগে ২৮ হাজার টাকার বিনিময়ে সন্তানহীন এক দম্পতির কাছে তার একমাত্র শিশু সন্তানকে বিক্রি করে দেন। সন্তানহীন মজিবুর রহমান দম্পতি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা। তারা ছেলেশিশুটির নাম রাখেন আলিফ।

এদিকে শিশুটির মা মাছুমা আক্তার ঘটনা গত সোমবার স্বামী সজিবের বিরুদ্ধে শ্রীপুর থানায় সন্তান বিক্রির অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে পালিত বাবা-মা ও প্রকৃত বাবা-মা সহ শিশুটিকে আদালতে পাঠায় শ্রীপুর থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে শিশুটিকে তার প্রকৃত মায়ের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন- শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম