বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে পোশাক কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

গাজীপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:২০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:২০

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও ভাঙচুর করেছে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও শর্টগানের গুলি ছুড়েছে। এঘটনায় পুলিশের ৪ সদস্য ও অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন।

গাজীপুর শিল্প-পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মকবুল হোসেন জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আয়মন টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারী লিমিটেড কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের পাওনা ঈদের আগের মাসের (আগস্ট) ১০ দিনের বকেয়া বেতন ও ওভার টাইমের ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনাদি গত ১০ সেপ্টেম্বর পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, পরবর্তীতে শ্রমিক অসন্তোষের মুখে কর্তৃপক্ষ বৃহস্পতিবার শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আশ্বাস দেয়। এদিন সকালে শ্রমিকরা কারখানায় এসে তাদের বেতন ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। পরিবহন সমস্যার কারণে ঢাকা থেকে বেতন ভাতার টাকা নিয়ে কারখানায় পৌঁছতে দেরি হওয়ায় বেতন ভাতা পরিশোধ করা হবে না বলে শ্রমিকদের মাঝে গুজব ছড়িয়ে পরে। এর জের ধরে শ্রমিকরা উত্তেজিত হয়ে দুপুরে কারখানার ভিতরে বিভিন্ন মালামাল ও মেশিন এবং আসবাবপত্র ভাঙচুর করে। এসময় তারা কারখানার ভেতরে কর্মকর্তাদের অবরুদ্ধ করে গেইটে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে বিকালে টাকা বহনকারী গাড়ি কারখানার গেইটে পৌঁছলে শ্রমিকদের মধ্যে আবারো উত্তেজনা দেখা দেয়। এসময় টাকা বহনকারী গাড়ি নিয়ে পুলিশ ভিতরে প্রবেশের চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেয়। ওই গাড়িতে টাকা নেই এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুলিশের ৪ সদস্য আহত হয়। এসময় শ্রমিকরা টাকা বহনকারী গাড়িটিও ভাঙচুর করে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশ ৪ রাউন্ড টিয়ারশেল এবং ১২ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় পুলিশের ৪ সদস্য ও অন্তত ১২ জন শ্রমিক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিকালের দিকে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের কার্যক্রম শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত তা চলছিল।

কারখানার সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) নাসির উদ্দিন বালী জানান, বেতন দেওয়াকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। বেতন দেওয়া শুরু হওয়ায় পরিস্থিতি শান্ত রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম