পদ্মা সেতুর প্রথম স্প্যান প্রস্তুত

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৫

পদ্মা সেতুর প্রথম স্প্যান প্রস্তুত দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের কাজ সম্পন্ন হয়েছে আগেই। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এই দুই পিলারের ওপর সেতুর প্রথম যে স্প্যান বসানো হবে তার পুরো কাজ সম্পন্ন করেছে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘গত ১৮ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের কাজ সম্পূর্ণ হয়েছিল। এর ওপর সেতুর প্রথম স্প্যানটি বসানো হবে। শুক্রবার এর শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। স্প্যানটি রঙ করাও হয়ে গেছে। যদিও সঠিক দিন তারিখ নির্ধারণ করা হয়নি, তবে বলা যায় এই মাসের মধ্যে স্প্যানটি দুই পিয়ারের ওপর বসানো হবে।’
তিনি আরও জানান, ‘পিলার দুটির কংক্রিটের শক্তি ৫০ মেগা প্যাসকেল অর্জন করলেই তার ওপর স্প্যান বসানো হবে।’ পদ্মা সেতুর প্রথম স্প্যান প্রস্তুত
এদিকে, ৩৯, ৪০ ও ৪২ নম্বর পিয়ারের কাজও খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। শিগগিরই ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপরও স্প্যান বসানো হবে। এতে করে চারটি পিলারের ওপর মোট তিনটি স্প্যান বসানো হবে।
আব্দুল কাদের জানান, ‘এব্যার্টমেন্ট পিয়ার ৪২ এর বেসের রিবার বাইন্ডিং কাজ চলমান। পিয়ার ৩৯ এর প্রায় ১৮ ফুট কংক্রিটিং করা হবে। এরই মধ্যে ১ম লেয়ারের দেড় মিটার কংক্রিটিং সম্পন্ন হয়েছে। ২য় লেয়ারের বাইন্ডিং কাজ চলমান রয়েছে।’
তিনি আরও জানান, এত পুরুত্বের কংক্রিটিং বাংলাদেশে বোধহয় আগে আর কখনও হয়নি।
পদ্মা সেতু দ্রুত সময়ে দৃশ্যমান করার লক্ষ্যে কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে সেতু কর্তৃপক্ষ। জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ হওয়ায় এই প্রান্ত থেকে সেতু দৃশ্যমান হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম