রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪১

গ্রেফতারের প্রতীকী ছবি রাজবাড়ীতে ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজসহ চরমপন্থী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোতালেব প্রামাণিক (২৮)। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন মাওবাদী বলশেভিক অর্গানাইজেশন মুভমেন্ট (এমবিআরএম) এর একজন সক্রিয় সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে জেলা সদরের দাদশী ইউনিয়নের ঘিমটি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া বিষয়টি জানান। মোতালেব রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের নয়নসুখ গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ওসি জানান, মোতালেব নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন মাওবাদী বলশেভিক অর্গানাইজেশন মুভমেন্ট (এমবিআরএম) এর একজন সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে ঘিমটি বাজার থেকে ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজসহ পুলিশ তাকে গ্রেফতার করে। মোতালেবের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন- যেভাবে জঙ্গি হয়ে ওঠে মেহেদী

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম